Blog
ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | HS Bangla 3rd Semester Class 12
- March 9, 2026
- Posted by: Team Halder e-Academy
- Category: WBCS
ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | HS Bangla 3rd Semester Class 12
ধ্বনিতত্ত্ব – গুরুত্বপূর্ণ MCQ
১। ধ্বনিতত্ত্বে ‘বাগধ্বনি’ বলতে কী বোঝায়?
(ক) যানবাহনের আওয়াজ
(খ) জীবজন্তুর ডাক
(গ) মানুষের মুখে উচ্চারিত ধ্বনি
(ঘ) উপরোক্ত সবকটি
উত্তরঃ (গ) মানুষের মুখে উচ্চারিত ধ্বনি
২। ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) ধ্বনি
(খ) বাগধ্বনি
(গ) বিভাজ্যধ্বনি
(ঘ) অবিভাজ্যধ্বনি
উত্তরঃ (খ) বাগধ্বনি
৩। ভাষা উৎপাদনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে কোনটি?
(ক) বাগযন্ত্র
(খ) হস্ত
(গ) পদ
(ঘ) চক্ষু
উত্তরঃ (ক) বাগযন্ত্র
৪। ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কোনটি?
(ক) কর্ণ
(খ) জিহ্বা
(গ) হৃৎপিণ্ড
(ঘ) ফুসফুস
উত্তরঃ (ঘ) জিহ্বা
৫। নিচের কোনটি বাগযন্ত্রের অন্তর্গত নয়?
(ক) দন্ত
(খ) নাসিকা
(গ) কর্ণ
(ঘ) কণ্ঠ
উত্তরঃ (গ) কর্ণ
৬। ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপকে কী বলা হয়?
(ক) বর্ণ
(খ) ধ্বনি
(গ) বিভাজ্যধ্বনি
(ঘ) পদ
উত্তরঃ (ক) বর্ণ
৭। ধ্বনি মিলিয়ে কী তৈরি হয়?
(ক) বাক্য
(খ) শব্দ
(গ) বর্ণ
(ঘ) দল
উত্তরঃ (খ) শব্দ
৮। শব্দের মধ্যে যে ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনিসমষ্টি একবারে উচ্চারিত হয় এবং যাতে একটি স্বরধ্বনি থাকে তাকে কী বলা হয়?
(ক) শব্দ
(খ) বাক্য
(গ) অক্ষর
(ঘ) পদ
উত্তরঃ (গ) অক্ষর
৯। ধ্বনিতত্ত্বে প্রধানত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়?
(ক) বাগধ্বনি
(খ) বর্ণ
(গ) লিখনশৈলী
(ঘ) জীবজন্তুর ডাক
উত্তরঃ (ক) বাগধ্বনি
১০। ভাষার ধ্বনির ব্যবহারিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে কোন শাস্ত্র?
(ক) ধ্বনিবিজ্ঞান
(খ) বাক্যতত্ত্ব
(গ) ধ্বনিতত্ত্ব
(ঘ) শব্দার্থতত্ত্ব
উত্তরঃ (গ) ধ্বনিতত্ত্ব
১১। বাগযন্ত্রের সাহায্যে ধ্বনির উচ্চারণ আলোচনা করা হয় যে শাস্ত্রে, তা হল—
(ক) ধ্বনিতত্ত্ব
(খ) রূপতত্ত্ব
(গ) ধ্বনিবিজ্ঞান
(ঘ) শব্দার্থ পরিবর্তন
উত্তরঃ (গ) ধ্বনিবিজ্ঞান
১২। ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কী?
(ক) Stylistics
(খ) Phonetics
(গ) Phonology
(ঘ) Phononym
উত্তরঃ (খ) Phonetics
Phonetics = ধ্বনিতত্ত্ব
Phonology = ধ্বনিবিজ্ঞান
১৩। ভাষার কাঠামোর সবচেয়ে নিম্ন স্তর কোনটি?
(ক) ধ্বনিস্তর
(খ) রূপস্তর
(গ) পদস্তর
(ঘ) অর্থস্তর
উত্তরঃ (ক) ধ্বনিস্তর
১৪। বাগধ্বনি প্রধানত কয় প্রকার?
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার
উত্তরঃ (ক) দুই প্রকার
১৫। বাগধ্বনির প্রধান শ্রেণি কোনটি?
(ক) শ্রুতিধ্বনি ও ধ্বনিতরঙ্গ
(খ) বিবৃতধ্বনি ও অর্ধবিবৃত ধ্বনি
(গ) বিভাজ্যধ্বনি ও অবিভাজ্যধ্বনি
(ঘ) উচ্চধ্বনি ও নিম্নধ্বনি
উত্তরঃ (গ) বিভাজ্যধ্বনি ও অবিভাজ্যধ্বনি
১৬। বিভাজ্যধ্বনির প্রধান দুই ভাগ কোনটি?
(ক) উচ্চধ্বনি ও নিম্নধ্বনি
(খ) সংবৃতধ্বনি ও বিবৃতধ্বনি
(গ) অল্পপ্রাণধ্বনি ও মহাপ্রাণধ্বনি
(ঘ) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
উত্তরঃ (ঘ) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
১৭। বিভাজ্যধ্বনির অপর নাম কী?
(ক) যুক্তধ্বনি
(খ) পার্শ্বিকধ্বনি
(গ) খণ্ডধ্বনি
(ঘ) তাড়িতধ্বনি
উত্তরঃ (গ) খণ্ডধ্বনি
১৮। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, যতি ও সুরতরঙ্গ কোন ধ্বনির অন্তর্গত?
(ক) বিভাজ্যধ্বনি
(খ) অবিভাজ্যধ্বনি
(গ) স্বরধ্বনি
(ঘ) ব্যঞ্জনধ্বনি
উত্তরঃ (খ) অবিভাজ্যধ্বনি
১৯। যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখে কোথাও বাধা না পেয়ে বেরিয়ে যায় তাকে কী বলে?
(ক) শিসধ্বনি
(খ) স্বরধ্বনি
(গ) ব্যঞ্জনধ্বনি
(ঘ) উষ্মধ্বনি
উত্তরঃ (খ) স্বরধ্বনি
২০। মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কত?
(ক) ছয়
(খ) আট
(গ) সাত
(ঘ) নয়
উত্তরঃ (গ) সাত
২১। বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা কত?
(ক) ৭টি
(খ) ৯টি
(গ) ১০টি
(ঘ) ১১টি
উত্তরঃ (ঘ) ১১টি
২২। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কত?
(ক) তিনটি
(খ) আটটি
(গ) চারটি
(ঘ) ছয়টি
উত্তরঃ (গ) চারটি
২৩। বাংলায় অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কত?
(ক) ৪টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ১১টি
উত্তরঃ (খ) ৭টি
২৪। একটি হ্রস্ব স্বরের উদাহরণ কোনটি?
(ক) আ
(খ) অ
(গ) এ
(ঘ) ঔ
উত্তরঃ (খ) অ
২৫। একটি দীর্ঘ স্বরের উদাহরণ কোনটি?
(ক) অ
(খ) ই
(গ) এ
(ঘ) উ
উত্তরঃ (গ) এ
২৬। ‘অ, আ, ই, উ, এ, ও, অ্যা’—এই স্বরধ্বনিগুলিকে একত্রে কী বলা হয়?
(ক) মৌলিক স্বরধ্বনি
(খ) বিবৃত স্বরধ্বনি
(গ) বিভাজ্যধ্বনি
(ঘ) মহাপ্রাণধ্বনি
উত্তরঃ (ক) মৌলিক স্বরধ্বনি
২৭। উপরের দাঁতের সঙ্গে নিচের ঠোঁটের মিলনে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে কী বলা হয়?
(ক) ওষ্ঠ্যধ্বনি
(খ) দন্তৌষ্ঠ্যধ্বনি
(গ) দন্ত্যধ্বনি
(ঘ) মূর্ধন্যধ্বনি
উত্তরঃ (খ) দন্তৌষ্ঠ্যধ্বনি
২৮। আমাদের দুই ওষ্ঠের মধ্যে নিচেরটির নাম কী?
(ক) ওষ্ঠ
(খ) অধর
(গ) মূর্ধা
(ঘ) দন্তৌষ্ঠ্য
উত্তরঃ (খ) অধর
২৯। জিহ্বার উচ্চ অবস্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি কোনটি?
(ক) ই
(খ) এ
(গ) অ্যা
(ঘ) আ
উত্তরঃ (ক) ই
৩০। ‘অ্যা’ স্বরধ্বনি জিহ্বার কোন অবস্থান থেকে উচ্চারিত হয়?
(ক) উচ্চ
(খ) উচ্চমধ্য
(গ) নিম্নমধ্য
(ঘ) নিম্ন
উত্তরঃ (গ) নিম্নমধ্য




